Sunday, ৮ November ২০২৬
সর্বশেষ
জাতীয়

ক্রেতা-বিক্রেতার সুবিধায় আইসিসিবিতে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপোর্টার: এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ডের নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি দেখার সুযোগের পাশাপাশি নিজের ব্যবহৃত গাড়ি বিক্রির সুবিধা—এমন সুযোগ ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সাড়া ফেলেছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ‘সুপার সেল কার বাজার’। প্রতি শুক্রবার বসা এ গাড়ির বাজারে দিন দিন বাড়ছে দর্শনার্থী ও ক্রেতাদের উপস্থিতি। গাড়ির পাশাপাশি বিভিন্ন মডেলের মোটরসাইকেলও পাওয়া যাচ্ছে এ আয়োজনে।

গতকাল আইসিসিবির এক্সপো ভিলেজে গিয়ে দেখা যায়, পছন্দের গাড়ি দেখতে অনেকেই পরিবার নিয়ে এসেছেন। কেউ গাড়ি পছন্দ হওয়ার পরপরই কেনার সিদ্ধান্ত নিচ্ছেন, আবার কেউ বিভিন্ন মডেল ও দামের তুলনা করে পরে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিক্রেতাদের যোগাযোগের তথ্য সংগ্রহ করছেন।

গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ‘সুপার সেল কার বাজার’ ইতোমধ্যে আট সপ্তাহ ধরে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে চলছে। গতকাল নবমবারের মতো আইসিসিবিতে বসে এ গাড়ি কেনাবেচার আয়োজন।

আয়োজকদের মতে, প্রচলিত গাড়ির বাজারের তুলনায় এ আয়োজনের অন্যতম বৈশিষ্ট্য হলো—একই স্থানে গাড়ি কেনার পাশাপাশি ব্যক্তিগত ব্যবহৃত গাড়ি বিক্রির সুযোগও রয়েছে। এতে গাড়ি কেনার আগ্রহী ব্যক্তি যেমন বিভিন্ন বিকল্প একসঙ্গে দেখতে পারছেন, তেমনি নিজের পুরোনো গাড়ি বিক্রির জন্যও সরাসরি সম্ভাব্য ক্রেতার কাছে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

বাজারে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে টয়োটা, মিতসুবিশি ও নিশান ব্র্যান্ডের গাড়ির উপস্থিতি বেশি। ২০০০ সালের পুরোনো মডেলের গাড়ির পাশাপাশি ২০২৬ সালের নতুন গাড়িও রয়েছে। গাড়ির সঙ্গে বিভিন্ন মডেলের মোটরসাইকেলও বিক্রির জন্য রাখা হয়েছে।

গাড়ি কেনার ক্ষেত্রে ক্রেতাদের সুবিধার জন্য ব্যাংক ফাইন্যান্স ও অটো লোনের ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে গাড়ি পছন্দ করার পাশাপাশি অর্থায়নের বিষয়েও একই জায়গা থেকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা পাওয়ার সুযোগ থাকছে।

ক্রেতাদের আগ্রহ প্রসঙ্গে আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রতি শুক্রবার ‘সুপার সেল কার বাজারে’ শত শত মানুষের সমাগম হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের ও বিভিন্ন সময়ের মডেলের গাড়ি পাওয়া যাচ্ছে। ২০০০ সালের গাড়ি থেকে শুরু করে ২০২৬ সালের নতুন গাড়িও রয়েছে। বিক্রেতারাও এ আয়োজন নিয়ে সন্তুষ্ট। ভবিষ্যতে আয়োজনটি আরও সফল হবে বলে আশা করা হচ্ছে।

উইজার্ড শোবিজের আয়োজনে এবং আইসিসিবির ভেন্যু সহযোগিতায় বসছে ‘সুপার সেল কার বাজার’। প্রতি শুক্রবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এ আয়োজন।

ব্যস্ত নগরজীবনে বিভিন্ন ধরনের গাড়ি একই জায়গায় দেখার, কেনার এবং ব্যবহৃত গাড়ি বিক্রির সুযোগ থাকায় আয়োজনটি ক্রেতা-বিক্রেতাদের কাছে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।

Related news

নির্মাণযজ্ঞ ও কালো ধোঁয়ার ফাঁদে ঢাকার অভিজাত এলাকা জাতীয়

নির্মাণযজ্ঞ ও কালো ধোঁয়ার ফাঁদে ঢাকার অভিজাত এলাকা

বিশেষ প্রতিনিধি: রাজধানীর অভিজাত আবাসিক এলাকাগুলোও এখন আর বায়ুদূষণের ঝুঁকি থেকে মুক্ত নয়। নির্মাণকাজের ধুলাবালি, যানবাহনের কালো ধোঁয়া,…

admin · November ৮, ২০২৬, ১০:২০ am

অস্থিরতা নয়, জাতীয় ঐক্যের মাধ্যমে গণতন্ত্র রক্ষার আহ্বান জাতীয়

অস্থিরতা নয়, জাতীয় ঐক্যের মাধ্যমে গণতন্ত্র রক্ষার আহ্বান

বিশেষ প্রতিনিধি: দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে নাশকতা এবং ষড়যন্ত্রের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার যেকোনো অপচেষ্টা…

admin · November ৮, ২০২৬, ১০:১৬ am

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে নভেম্বরে বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ পাঁচ দেশের লড়াই জাতীয়

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে নভেম্বরে বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ পাঁচ দেশের লড়াই

স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে নতুন এক আন্তর্জাতিক অধ্যায়। প্রথমবারের মতো দেশের মাটিতে অনুষ্ঠিত হতে…

admin · November ৭, ২০২৬, ৩:১২ pm

Leave a comment