Thursday, ২৯ October ২০২৬
সর্বশেষ
সারাদেশ

ঝালকাঠি সরকারি কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ

ব্যারিস্টার জাইমা জারনাজ রহমানের (জাইমা রহমান) ৩১তম জন্মদিন উপলক্ষে ঝালকাঠি সরকারি কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের উপস্থিতিতে নিম গাছের চারা রোপণ করেন ছাত্রনেতা আসিফ আল ইমরান।

১৯৯৫ সালের ২৫ অক্টোবর ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন তিনি। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা জাইমা আইন পেশার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দায়িত্ব পালন করছেন।

জাইমা রহমানের দাদা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন মহান মুক্তিযুদ্ধের ঘোষক ও বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট। দাদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর নানা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ও সরকারের সাবেক মন্ত্রী।

জাইমা রহমান ঢাকার ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন। পরে যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ঐতিহ্যবাহী আইনি প্রতিষ্ঠান ইনার টেম্পল থেকে ব্যারিস্টারি পেশার যোগ্যতা অর্জন করেন।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির প্রতিনিধিদলের সদস্য হিসেবে অংশ নেন জাইমা রহমান। ওই সফরে যুক্তরাষ্ট্রের কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। পরবর্তী সময়ে গণতন্ত্র, নারী অধিকার ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আয়োজিত আলোচনাতেও অংশ নেন তিনি।

২০২৬ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে তাঁর দায়িত্ব পালন করছেন। সেখানে তিনি সভাপতির নির্বাহী কার্যালয়ের আইনি বিষয়াবলিতে কাজ করছেন।

আইন পেশার পাশাপাশি সামাজিক উন্নয়ন সংস্থা সুরভীর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন জাইমা রহমান। সংস্থাটি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করে।

Related news

আইসিসিবিতে ফার্নিচার মেলা, ৩২৩ স্টলে পণ্যের সমাহার সারাদেশ

আইসিসিবিতে ফার্নিচার মেলা, ৩২৩ স্টলে পণ্যের সমাহার

স্টাফ রিপোর্টার: দেশীয় আসবাবশিল্পের আধুনিক নকশা, পণ্যের বৈচিত্র্য ও নতুন উদ্ভাবন তুলে ধরতে রাজধানীতে শুরু হয়েছে ২১তম জাতীয়…

admin · October ২৮, ২০২৬, ৬:৪৭ am

ভাটারার ঘটনা: অপরাধের বিচার, নাকি অধিকার লঙ্ঘনের শঙ্কা? সারাদেশ

ভাটারার ঘটনা: অপরাধের বিচার, নাকি অধিকার লঙ্ঘনের শঙ্কা?

ভাটারার ঘটনা: অপরাধের বিচার, নাকি অধিকার লঙ্ঘনের শঙ্কা? বিশেষ প্রতিনিধি: অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কাউকে শাস্তি দেওয়া ন্যায়বিচারের…

admin · October ২৮, ২০২৬, ৬:৩৭ am

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ পেলেন ১০০ নারী সারাদেশ

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ পেলেন ১০০ নারী

ময়মনসিংহ প্রতিনিধি: স্বামীকে হারানোর পর দুই সন্তানকে নিয়ে একাই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন রুমা। দীর্ঘ ১২ বছর…

admin · October ১৭, ২০২৬, ৫:১৬ am

Leave a comment