Sunday, ৮ November ২০২৬
সর্বশেষ
Blog

প্তাহের সংগীত আয়োজন নিয়ে আইসিসিবি হেরিটেজে উৎসব

স্টাফ রিপোর্টার: রাজধানীর আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে খাবারের স্বাদের সঙ্গে সংগীতের মেলবন্ধনে শুরু হয়েছে আট সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’। মুঘল আমলের ঐতিহ্য ও আভিজাত্যের আবহে আয়োজিত এই উৎসবের প্রথম পর্ব সাজানো হয়েছে সুফি সংগীত দিয়ে। ‘সুফি মিউজিক এডিশন’ শিরোনামের এ আয়োজনে থাকছে সরাসরি সংগীত পরিবেশনা ও মুঘল ঐতিহ্যের রাজকীয় খাবারের সমাহার।

কুড়িল বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়েতে অবস্থিত রেস্টুরেন্টটিতে প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত চলবে এই সংগীত আয়োজন। এতে সংগীতপ্রেমীদের পাশাপাশি ভোজনরসিকদের জন্যও থাকছে বিশেষ অভিজ্ঞতার সুযোগ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সুফি সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসব আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার অনুষ্ঠিত হবে। আট সপ্তাহের এই আয়োজনে পর্যায়ক্রমে বাংলা ও হিন্দি গানের পাশাপাশি রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, শাস্ত্রীয় সংগীত ও লোকসংগীত পরিবেশিত হবে।

উৎসবের পরবর্তী আয়োজনের সূচি হলো—

৬ নভেম্বর: রবীন্দ্রসংগীত
১৩ নভেম্বর: নব্বইয়ের দশকের হিন্দি গান
২০ নভেম্বর: নজরুলগীতি
২৭ নভেম্বর: কালজয়ী বাংলা গান
৪ ডিসেম্বর: পিয়ানো ও ভোকাল
১১ ডিসেম্বর: শাস্ত্রীয় যন্ত্রসংগীত
১৮ ডিসেম্বর: লোকসংগীত বা ফোক
আয়োজন উপভোগ করতে আগ্রহীদের অগ্রিম টেবিল বুকিংয়ের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে ০১৯৬৯৯৯৯৮৬৬ ও ০১৯৯১১৯৭৭১৯ নম্বরে।

Related news

নির্মাণযজ্ঞ ও কালো ধোঁয়ার ফাঁদে ঢাকার অভিজাত এলাকা জাতীয়

নির্মাণযজ্ঞ ও কালো ধোঁয়ার ফাঁদে ঢাকার অভিজাত এলাকা

বিশেষ প্রতিনিধি: রাজধানীর অভিজাত আবাসিক এলাকাগুলোও এখন আর বায়ুদূষণের ঝুঁকি থেকে মুক্ত নয়। নির্মাণকাজের ধুলাবালি, যানবাহনের কালো ধোঁয়া,…

admin · November ৮, ২০২৬, ১০:২০ am

অস্থিরতা নয়, জাতীয় ঐক্যের মাধ্যমে গণতন্ত্র রক্ষার আহ্বান জাতীয়

অস্থিরতা নয়, জাতীয় ঐক্যের মাধ্যমে গণতন্ত্র রক্ষার আহ্বান

বিশেষ প্রতিনিধি: দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে নাশকতা এবং ষড়যন্ত্রের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার যেকোনো অপচেষ্টা…

admin · November ৮, ২০২৬, ১০:১৬ am

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে নভেম্বরে বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ পাঁচ দেশের লড়াই জাতীয়

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে নভেম্বরে বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ পাঁচ দেশের লড়াই

স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে নতুন এক আন্তর্জাতিক অধ্যায়। প্রথমবারের মতো দেশের মাটিতে অনুষ্ঠিত হতে…

admin · November ৭, ২০২৬, ৩:১২ pm

Leave a comment