চলতি বছরের শুরু থেকে বৈধ পথে প্রবাসী আয় বাড়ছে। ব্যাংক কর্মকর্তারা বলছেন, খোলা বাজারের সঙ্গে ব্যাংকের দরের ব্যবধান কমে আসায় অনেকে এখন ব্যাংকিং চ্যানেল ব্যবহার করছেন।
বড় অংশের রেমিট্যান্স আসছে মধ্যপ্রাচ্য থেকে। তবে ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকেও পাঠানোর হার আগের তুলনায় বেড়েছে।


