Sunday, ২৯ November ২০২৬
সর্বশেষ
জাতীয়

বক্সিংয়ের নতুন তারকা তৈরির প্রত্যয়ে ‘জুলকান বিটডাউন ৩’

স্পোর্টস রিপোর্টার: দেশে বক্সিং ও অন্যান্য কমব্যাট স্পোর্টসের প্রসারে নতুন প্রতিভাদের সামনে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি করেছে ‘জুলকান বিটডাউন ৩’। তরুণ বক্সারদের অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতাটির তৃতীয় আসর। এতে মোট নয়টি অ্যামেচার বক্সিং বাউট অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিযোগিতায় বিশেষ আকর্ষণ ছিল রাঙামাটি ও বান্দরবানের বক্সারদের অংশগ্রহণ। পার্বত্য অঞ্চলের উদীয়মান বক্সাররা বিভিন্ন ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের প্রতিভা ও সামর্থ্য প্রদর্শন করেন। ৪৮ থেকে ৭০ কেজি ওজন শ্রেণিতে অনুষ্ঠিত লড়াইগুলোতে অংশগ্রহণকারীরা তাঁদের বক্সিং কৌশল, শারীরিক সক্ষমতা ও দক্ষতার পরিচয় দেন।

প্রতিযোগিতায় উল্লেখযোগ্য বক্সারদের মধ্যে ছিলেন সাগরিকা চাকমা, সাদিক বিন শফিক, কারি সেফু, শামশিদ উতসো, অর্জুন চাকমা, কেলব চাকমা ও মোহিয়ান চাকমাসহ আরও অনেকে।

এ আয়োজনে বিশেষ ভূমিকা পালন করেন বাংলাদেশ গেমস ও জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদকজয়ী সুরা কৃষ্ণ চাকমা। তাঁর সম্পৃক্ততা প্রতিযোগিতার গুরুত্ব ও আকর্ষণ আরও বাড়িয়ে তোলে।

সাধারণ দর্শকদের কাছে বক্সিংকে আরও জনপ্রিয় করে তুলতে প্রতিযোগিতাটি ছিল সবার জন্য উন্মুক্ত। কোনো প্রবেশমূল্য ছাড়াই দর্শকেরা সরাসরি রিংয়ের লড়াই উপভোগ করেন। নতুন ভেন্যুতে বড় পরিসরে এ আয়োজনের মাধ্যমে কমব্যাট স্পোর্টসের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর চেষ্টা করেছে আয়োজকরা।

দেশে কমব্যাট স্পোর্টসের বিকাশ, সম্ভাবনাময় খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তরুণদের নিয়মিত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দিতে কাজ করছে জুলকান ইনডোর অ্যারেনা। আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজনের পরিবেশ তৈরি এবং মুয়েই থাই ও বক্সিংয়ের মতো খেলাকে সাধারণ মানুষের কাছে পরিচিত করার লক্ষ্যেই আয়োজন করা হচ্ছে ‘জুলকান বিটডাউন’ সিরিজ।

আয়োজকদের মতে, এ ধরনের প্রতিযোগিতা কেবল খেলোয়াড়দের দক্ষতা প্রদর্শনের মঞ্চ নয়, বরং নতুন প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলারও সুযোগ। পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে কমব্যাট স্পোর্টসের সম্ভাবনা সম্প্রসারণেও এ আয়োজন ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হলে বক্সিং ও অন্যান্য কমব্যাট স্পোর্টসের প্রতি তরুণদের আগ্রহ বাড়বে। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম নতুন খেলোয়াড় তৈরির পথও আরও সুগম হবে।

Related news

বাবার স্বপ্নের এবিজি স্পোর্টস সিটির ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন আনভীর জাতীয়

বাবার স্বপ্নের এবিজি স্পোর্টস সিটির ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন আনভীর

বিশেষ প্রতিনিধি: রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এবিজি স্পোর্টস সিটি ক্রমেই দেশি-বিদেশি ক্রীড়া সংগঠক, বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর আগ্রহের…

admin · November ২৯, ২০২৬, ৫:৩৩ am

উসমান (রা.)-এর ব্যবসায়িক জীবন: সাফল্যের সঙ্গে নৈতিকতার পাঠ জাতীয়

উসমান (রা.)-এর ব্যবসায়িক জীবন: সাফল্যের সঙ্গে নৈতিকতার পাঠ

ইসলামী ডেস্ক: ইসলামের ইতিহাসে হজরত উসমান ইবনে আফফান (রা.) শুধু তৃতীয় খলিফা হিসেবেই স্মরণীয় নন; তিনি ছিলেন একজন…

admin · November ২৯, ২০২৬, ৫:২৯ am

এবিজি মিডিয়া কাপ ফুটবল বাংলাদেশের মিডিয়া অঙ্গনে নতুন দৃষ্টান্ত গড়তে যাচ্ছে জাতীয়

এবিজি মিডিয়া কাপ ফুটবল বাংলাদেশের মিডিয়া অঙ্গনে নতুন দৃষ্টান্ত গড়তে যাচ্ছে

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমী ফুটবল উৎসব। অংশগ্রহণকারী দলগুলোর জন্য ম্যাচপ্রতি অর্থপুরস্কার…

admin · November ২৮, ২০২৬, ৫:১৮ pm

Leave a comment