গাউছিয়া রিপোর্ট: ঝালকাঠি সদর উপজেলার সদ্য নিয়োগপ্রাপ্ত বিসিআইসি সার ডিলারগণ সোমবার জেলার বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য স্বাক্ষাত করে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন। জেলা সার বীজ মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসক মোঃ মমিনউদ্দিন, ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ও জেলা সার বীজ মনিটরিং কমিটি সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী ও সভাপতি উপজেলা সার বীজ মনিটরিং কমিটি সভাপতি সেগুপ্তা মেহনাজ, উপজেলা কৃষি কর্মকর্তা ও সদস্য সচিব উপজেলা সার বীজ মনিটরিং কমিটি আলী আহম্মদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নতুন ডিলারগণ নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকল ডিলারগন স্বচ্ছ ও সৎ ভাবে এবং সরকার নির্ধারিত নীতিমেলা অনুযায়ী ব্যবসা পরিচালনা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ঝালকাঠিতে সদ্য নিয়োগপ্রাপ্ত বিসিআইসি সারডিলারগণের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য স্বাক্ষাত


