লকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নে জেলার দুই সংসদ সদস্য ও এক কেন্দ্রীয় নেতার উপস্থিততে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় ফাইভস্টার ক্লাবের আয়োজনে সুগন্ধিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় এক নম্বর ওয়ার্ড ফার্স্ট ট্রাক দলকে ০-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কিংস অব দরগাবাড়ি দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় দুই দলের খেলোয়াড়রা নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শন করেন। মাসব্যাপী এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলাকে কেন্দ্র করে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠের চারিপাশ ও আশপাশের ভবনে দর্শকদের উপছে পড়া উপস্থিতি ছিলো।
খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু। স্থানীয় আবদুল হালিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিনয়কাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার এনামুল হক এলিন।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও নারী-শিশু অপরাধ দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট আক্কাস সিকদার।
প্রধান অতিথি সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে সহায়তা করে।
দুই এমপি ও কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

