Thursday, ২৯ October ২০২৬
সর্বশেষ
জাতীয়

বসুন্ধরা পূজামণ্ডপে শফিকুল ইসলাম খান, দিলেন ১ লাখ ৪০ হাজার টাকা সহায়তা

স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। এ সময় পূজামণ্ডপের আয়োজনে সহযোগিতা হিসেবে সিটি করপোরেশনের পক্ষ থেকে ৪০ হাজার টাকা এবং নিজের ব্যক্তিগত তহবিল থেকে আরও এক লাখ টাকা অনুদান দেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপে উপস্থিত হন ডিএনসিসি প্রশাসক। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে শফিকুল ইসলাম খান পূজামণ্ডপের সার্বিক আয়োজন ঘুরে দেখেন। পাশাপাশি উৎসব উদযাপন নির্বিঘ্ন রাখতে মণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও সংশ্লিষ্ট আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে পূজামণ্ডপের জন্য ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এর সঙ্গে ব্যক্তিগত উদ্যোগে আরও এক লাখ টাকা অনুদান দেন ডিএনসিসি প্রশাসক। সব মিলিয়ে পূজামণ্ডপের জন্য তাঁর পরিদর্শনকালে মোট এক লাখ ৪০ হাজার টাকার সহায়তা দেওয়া হয়।

ডিএনসিসি প্রশাসকের আগমন ও আর্থিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। তাঁরা এ উদ্যোগের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসন এবং প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Related news

ভিটিএস ছাড়া এয়ারসাইডে গাড়ি চলাচল বন্ধের সিদ্ধান্ত বেবিচকের জাতীয়

ভিটিএস ছাড়া এয়ারসাইডে গাড়ি চলাচল বন্ধের সিদ্ধান্ত বেবিচকের

বিশেষ প্রতিনিধি: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে, ট্যাক্সিওয়ে ও অ্যাপ্রোনে চলাচলকারী শত শত যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণের কার্যকর ব্যবস্থা…

admin · October ২৮, ২০২৬, ৬:৪৩ am

জাতীয়

বকেয়া বেতন ও পরীক্ষার ফি দিতে শুভকে সহায়তা এবিজি ফাউন্ডেশনের

গাজীপুর প্রতিনিধি: অভাবের কারণে যেন ঝরে না পড়ে শিক্ষাজীবন, পূরণ হয় স্বপ্ন—এমন প্রত্যাশা নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন এসএসসি…

admin · October ২৭, ২০২৬, ১২:৫৮ pm

২৬ নভেম্বর থেকে আইসিসিবিতে উচ্চশিক্ষার মিলনমেলা জাতীয়

২৬ নভেম্বর থেকে আইসিসিবিতে উচ্চশিক্ষার মিলনমেলা

স্টাফ রিপোর্টার: দেশে ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি, ভর্তি প্রক্রিয়া এবং শিক্ষাসংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে জানতে রাজধানীতে আয়োজন…

admin · October ২৭, ২০২৬, ৮:৪১ am

Leave a comment