Thursday, ২৯ October ২০২৬
সর্বশেষ
জাতীয়

‘মাদক বিক্রেতা বা সেবনকারি হলে আপনার একমাত্র স্থান কারাগার’ : নলছিটির মগড়ে মাদকবিরোধী সভায় বক্তারা


গাউছিয়া রিপোর্ট : নলছিটি উপজেলার মগড় ইউনিয়নকে মাদক মুক্ত করতে এবার সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে মগড়ে মাদকবিরোধী কমিটির সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে ইউনিয়ন পরিষদের সামনে মাদকবিরোধী মগড় ইউনিয়ন কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন, মাদকবিরোধী মগড় ইউনিয়ন কমিটির উপদেষ্টা সুপ্রীম কোর্টের আইনজীবী মো. রুহুল আমিন হাওলাদার। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সুপ্রীম কোর্টের আইনজীবী মো. অলিউল ইসলাম খান, এ্যাডভোকেট আক্তার হোসেন রিপন, এসআই অনিক, মিরাজ হাওলাদার রানা, শহিদুল্লাহ শহিদ, আউয়াল খান, মো. বায়েজিত হোসেন সহ আরো অনেকে। বক্তারা বলেন,‘ মগড় ইউনিয়ন হবে সম্পূর্ন মাদক মুক্ত । এ জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করব। আপনি যত শক্তিশালী ব্যক্তিই হন না কেন মাদক বিক্রেতা বা সেবনকারি হলে আপনার একমাত্র স্থান কারাগার। মাদককে না বলুন জীবনকে হ্যা বলুন। এসো সবাই মিলে গড়ে তুলি মাদকমুক্ত মগড় ইউনিয়ন। সভায় মাদকের বিরুদ্ধে নিরলস ভাবে কাজ করায় ইউনিয়নের দুইজনকে ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে মগড় ইউনিয়নকে মাদকমুক্ত করতে সুপ্রীম কোর্টের আইনজীবী মো. রুহুল আমিন হাওলাদারের উদ্যোগে ইউনিয়জুড়ে পোস্টার লাগানো ও লিপলেট বিতরণ করা হয়। এছারা ইউনিয়নের সবগুলো মসজিদে এক যোগে মাদকের কুফল নিয়ে আলোচনা করা হয়। বিথী শর্মা বনিক দৈনিক গাউছিয়া ঝালকাঠি।

Related news

ভিটিএস ছাড়া এয়ারসাইডে গাড়ি চলাচল বন্ধের সিদ্ধান্ত বেবিচকের জাতীয়

ভিটিএস ছাড়া এয়ারসাইডে গাড়ি চলাচল বন্ধের সিদ্ধান্ত বেবিচকের

বিশেষ প্রতিনিধি: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে, ট্যাক্সিওয়ে ও অ্যাপ্রোনে চলাচলকারী শত শত যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণের কার্যকর ব্যবস্থা…

admin · October ২৮, ২০২৬, ৬:৪৩ am

জাতীয়

বকেয়া বেতন ও পরীক্ষার ফি দিতে শুভকে সহায়তা এবিজি ফাউন্ডেশনের

গাজীপুর প্রতিনিধি: অভাবের কারণে যেন ঝরে না পড়ে শিক্ষাজীবন, পূরণ হয় স্বপ্ন—এমন প্রত্যাশা নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন এসএসসি…

admin · October ২৭, ২০২৬, ১২:৫৮ pm

২৬ নভেম্বর থেকে আইসিসিবিতে উচ্চশিক্ষার মিলনমেলা জাতীয়

২৬ নভেম্বর থেকে আইসিসিবিতে উচ্চশিক্ষার মিলনমেলা

স্টাফ রিপোর্টার: দেশে ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি, ভর্তি প্রক্রিয়া এবং শিক্ষাসংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে জানতে রাজধানীতে আয়োজন…

admin · October ২৭, ২০২৬, ৮:৪১ am

Leave a comment