Thursday, ২৪ September ২০২৬
সর্বশেষ
রাজনীতি

রাজাপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে ও দুস্থদের গাছের চারা বিতরণ করলেন এমপি জামাল

গাউছিয়া রিপোর্ট : সারাদেশে প্রধানমন্ত্রীর ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ঝালকাঠির রাজাপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির আওতায় ইউনিয়নের ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। এতে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ২৫টি এবং প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ৫০টি করে চারা দেয়া হয়। অনুষ্ঠানে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ, সদস্য সচিব সৈয়দ নাজমুল হাসান ও যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তরুণসহ স্থানীয় দরীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এমপি জামাল গালুয়া ইউনিয় পরিষদে গিয়ে সেখানকার ৯টি ওয়ার্ডের অসহায় ও দুস্থদের মাঝে ১১ প্রজাতির মোট ১ হাজার ৮০০টি ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। অন্যদিকে, সাতুরিয়া ইউনিয়নের ২১টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি মাদ্রাসা, ৬টি পূজামণ্ডপ ও ১৩টি জামে মসজিদসহ মোট ৫০টি প্রতিষ্ঠানের প্রতিটিতে ৩৫টি করে চারা গাছ বিতরণ করা হয়েছে।

Related news

সেটেলমেন্ট ছাড়া শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরবেন? ভারতের স্বার্থ রক্ষায় আওয়ামীলীগ! রাজনীতি

সেটেলমেন্ট ছাড়া শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরবেন? ভারতের স্বার্থ রক্ষায় আওয়ামীলীগ!

মো. আহাদ শিকদার: রাজনীতিতে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের খবর অনলাইন এবং টকশোতে সয়লাব হচ্ছে! বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতাকাঠামো এবং…

admin · September ২২, ২০২৬, ১২:৫৮ pm

জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা Blog

জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা

বিশেষ প্রতিনিধি: নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সেই মঞ্চে বাংলাদেশের ইতিহাসের তিনটি ভিন্ন সময় যেন এক বিন্দুতে এসে মিলিত…

admin · September ২২, ২০২৬, ৯:৩৯ am

অপচয় কমিয়ে বিশ্বদরবারে নতুন বাংলাদেশ রাজনীতি

অপচয় কমিয়ে বিশ্বদরবারে নতুন বাংলাদেশ

বিশেষ প্রতিনিধি: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের দীর্ঘদিনের একটি চিত্র ছিল—বড় বহর, দীর্ঘ সফর, বিপুল রাষ্ট্রীয় ব্যয়…

admin · September ২০, ২০২৬, ৮:৫২ am

Leave a comment