গাউছিয়া রিপোর্ট : নলছিটির রায়াপুরে মিল্ক মালাই আইসবার ফ্যাক্টরি এবং মুন মিল্কি আইসবার ফ্যাক্টরিতে রবিবার অভিযান চালিয়েছে ভোক্তা নিয়ন্ত্রণ অধিদপ্তর । এসময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনুমোদনবিহীন রং এবং কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে আইসক্রিম তৈরি করা এবং অপরিছন্ন পরিবেশে তৈরি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী দুটি কারখানাকে ৩০,০০০/- করে মোট ৬০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। ভোক্তা নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ঝালকাঠির সহকারী পরিচালক সাফিয়া সুলতানা অভিযান পরিচালনা করেন । এসময় তার সাথে ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার সাধন সরকার। নিরাপত্তায় ছিলেন আনসার ব্যাটেলিয়ন-৪৪, সদর, ঝালকাঠি।
নলছিটিতে ভোক্তা নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান


