Tuesday, ২৪ November ২০২৬
সর্বশেষ
সারাদেশ

ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুররহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

গাউছিয়া রিপোর্ট : দ্বীপ জেলা ভোলার প্রথিতযশা সাংবাদিক দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার প্রাকাশক ও সম্পাদক হাবিবুর রহমানের আজ প্রথম মৃত্যুবার্ষিকী। এম. হাবিবুর রহমান। দ্বীপজেলা ভোলার অন্যতম শ্রেষ্ঠ সাংবাদিক। দীর্ঘ প্রায় ছয় দশকের সাংবাদিকতা শেষে গত বছর ২০২৫ সালের ২৪ নভেম্ব সোমবার ঢাকায় চিকিৎসাধিন অবস্থায় হাবিবুর রহমান ইন্তেকাল করেন।
১৯৪৪ খ্রি. ৩১ জানুয়ারি ভোলা শহরের ঐতিহ্যবাহী সিকদার বাড়িতে হাবিবুর রহমানের জন্ম। তার পিতা মৃত মোঃ সেকান্দার আলী সিকদার এবং মাতা মৃত সায়েদা খাতুন। ১৯৫৯ সালে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় (ভোলা জেলা স্কুল) থেকে ম্যাট্রিক এবং ১৯৬২ সালে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। এরপর ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে ১৯৬৬ সালে স্নাতক এবং ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে এম. এ পাশ করেন।
এম হাবিবুর রহমান ১৯৭৩ সালে বাংলাদেশ সংবাদ সংস্থা ( বাসস) এর তৎকালীন ভোলা মহকুমা প্রতিনিধি, ১৯৮৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ বেতারের ভোলা জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। ১৯৯৪ সালে প্রকাশক ও সম্পাদক হিসেবে ‘দৈনিক বাংলার কণ্ঠ’ নামে ভোলা থেকে একটি পত্রিকা প্রকাশ করেন। যা সরকারি নিবন্ধনকৃত এবং ডিএফপিভূক্ত। পত্রিকাটি ৩১ বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে প্রকাশিত হয়ে আসছে।

ষাটের দশকের শেষ দিকে তৎকালীন পূর্বদেশ পত্রিকার সাথে যুক্ত হন হাবিবুর রহমান। পরবর্তীতে দ্বীপ মহকুমা ভোলার সংবাদদাতা হিসেবে এম. হাবিবুর রহমান কাজ শুরু করেন। পূর্বদেশ পত্রিকায় ৭০ সালের সেই ভয়াল ১২ নভেম্বের জলোচ্ছ্বাসের পর “কাঁদো বাঙালি কাঁদো। ভোলার গাছে গাছে ঝুলছে মানুষের লাশ” শিরনামে প্রকাশিত সচিত্র প্রতিবেদনটি হাবিবুর রহমানকে দেশব্যাপী ব্যপক পরিচিতি এনে দেয়। এরপর মহান স্বাধীনতা যুদ্ধের সময় ভোলার ওয়াব দ্যা কলোনি সংলগ্ন বদ্ধভূমির সচিত্র প্রতিবেদনসহ যুদ্ধকালীন বিভিন্ন সংবাদ পরিবেশন করে হাবিবুর রহমান দেশ প্রেমিক ও সাহসী সাংবাদিক হিসেবে খ্যাতি অর্জন করেন।
হাবিবুর রহমান দীর্ঘ চার দশক বাংলাদেশ বেতারের ভোলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ বেতারে ১৯৮৭ সালে “সামিয়া লঞ্চ” ডুবির সংবাদ পরিবেশন করে রাষ্ট্রপতি পদক পেয়েছেন তিনি। ভোলা থেকে প্রকাশিত “ দৈনিক বাংলার কণ্ঠ” পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম. হাবিবুর রহমান মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করছেন। তিনি র্দীঘদিন ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।
সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, নাগরিক প্রতিনিধি, ক্রীড়াবিদ, সংগঠক এমন বহুমাত্রিক অভিধায় অভিষিক্ত তিনি। মহান স্বাধীনতা পরবর্তী দ্বীপজেলা ভোলা তথা আধুনিক বাংলাদেশ গঠনে প্রতিনিধিত্ব করেছেন প্রান্তিক মানুষের। বিভিন্ন ক্ষেত্রে তিনি অবদান রেখেছেন। দ্বীপ জেলা ভোলাকে জাতীয় পর্যায় যাঁরা তুলে ধরেছেন তাঁদের মধ্যে সাংবাদিক এম . হাবিবুর রহমান অম্লান সমুজ্জ্বল এক নাম। তিনি ছিলেন পলিমাটির মানুষ ; একজন প্রথিতযশা সাংবাদিক। তিনি দ্বীপজেলা ভোলায় সাংবাদিকতার পথিকৃত। সমসাময়িক যে কয়জন সিনিয়র সাংবাদিক দ্বীপাঞ্চল ভোলাকে জাতীয় পর্যায়ে পরিচয় করিয়ে দিয়েছেন তাদের মধ্যে এম হাবিবুর রহমান ছিলেন অগ্রগণ্য।
তিনি আজ আমাদের মাঝে নেই। তিনি ছিলেন নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার মানুষ। তাঁর প্রতিষ্ঠিত দৈনিক বাংলার কন্ঠ আজও উপকূলীয় জনপদের কথা বলছে। তাঁর সুযোগ্য উত্তরসুরী সাংবাদিক হাসিব রহমান পত্রিকাটি সম্পাদনা করে পিতার পথেই হাঁটছেন। সাংবাদিক হাবিবুর রহমান ছিলেন পলিমাটির সাংবাদিক। তিনি বেঁচে থাকবেন তাঁর কর্মের মাঝে, আমাদের মেধা ও মননে। তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ জুময়া বিশেষ দোয়া মোনাজাত ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে।

Related news

‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ’—ডা. জুবাইদা রহমান সারাদেশ

‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ’—ডা. জুবাইদা রহমান

স্টাফ রিপোর্টার: মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো এবং দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের…

admin · November ২৩, ২০২৬, ৮:০৬ am

নলছিটিতে ভোক্তা নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান সারাদেশ

নলছিটিতে ভোক্তা নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

গাউছিয়া রিপোর্ট : নলছিটির রায়াপুরে মিল্ক মালাই আইসবার ফ্যাক্টরি এবং মুন মিল্কি আইসবার ফ্যাক্টরিতে রবিবার অভিযান চালিয়েছে ভোক্তা…

admin · November ২২, ২০২৬, ৯:৫৫ am

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ সারাদেশ

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

বিশেষ প্রতিনিধি: সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের অনুপস্থিতি, রোগী বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন গ্রহণ এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক…

admin · November ১৬, ২০২৬, ৯:৫০ am

Leave a comment